• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান পাটগ্রামে জিআর চালের ডিও ও উপহার সামগ্রী বিতরণ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে হারাধন সূত্রধরের শুভেচ্ছা চাঁপাইনবাবগঞ্জের ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান নেশাজাতীয় সিরাপ জব্দ নারী মৈত্রীর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমী আজ কানাডার মানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগে মেয়র নির্বাচনে অতিরিক্ত প্রার্থী থাকায় ভোটারদের বিভ্রান্তি প্রকৌশলীর মেয়ে থেকে ম্যাজিস্ট্রেট: আতিয়া ফারিয়ার সাফল্যে উচ্ছ্বসিত মিরসরাই অংহ্লা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী ও শিশু দিবস পালিত

নারী মৈত্রীর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নবগঠিত পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুমা আলম এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলো আরজুমান বানু। সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারবলে সদস্য সচিব ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে নারী মৈত্রীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির ৪২তম বার্ষিক সাধারণ সভা ও ১৪তম সাধারণ পরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। নবনির্বাচিত এই পরিষদ আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

নতুন কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য হলেন—কোষাধ্যক্ষ রাফিকা খান এবং সদস্য সাজেদা বেগম, ড. মমতাজ খানম, ডা. ফারহানা জামান, সাবিহা আহম্মেদ ও অ্যাডভোকেট জাকিয়া আনারকলি।

সদস্যদের পরিচিতি পর্ব শেষে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভায় সংস্থার বার্ষিক কর্মপ্রতিবেদন, আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে সাধারণ পরিষদের নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি মাসুমা আলম বলেন, “নারী মৈত্রী দীর্ঘদিন ধরে নারী, কিশোর-কিশোরী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করা এবং পরিবর্তিত সময়ের চাহিদা অনুযায়ী সংস্থার কার্যক্রমকে এগিয়ে নেওয়া আমাদের অন্যতম লক্ষ্য। নারী ও শিশুর অধিকার সুরক্ষা, সমতা প্রতিষ্ঠা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সংস্থার সদস্য, কর্মী, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা আমাদের পথচলাকে আরও গতিশীল করবে।”

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক ও সদস্য সচিব-সাধারণ সম্পাদক শাহীন আকতার ডলি বলেন, “নারী মৈত্রী প্রতিষ্ঠালগ্ন থেকেই নারী, কিশোর-কিশোরী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে আমরা এ কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে উন্নয়নসেবা পৌঁছে দিতে চাই। আমি আশা করি, নতুন পরিষদ ও সংস্থার কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় নারী মৈত্রী তার লক্ষ্য অর্জনে আরও এগিয়ে যাবে।”

উল্লেখ্য, নারী মৈত্রী একটি বেসরকারি নারী উন্নয়ন সংস্থা, যা ১৯৮৩ সালে একদল নারী অধিকারকর্মীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পরিবার ও সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারী, কিশোর-কিশোরী ও শিশুদের সক্ষমতা বৃদ্ধি সংস্থাটির অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি গ্রামীণ ও শহরাঞ্চলে নারী, কিশোর-কিশোরী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সার্বিক উন্নয়নে কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd