পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যের চাল বিক্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ অহিদুল ইসলাম। বুধবার সকাল থেকে দিনব্যাপী তিনি চাল বিক্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন। উপজেলার ১৬’টি কেন্দ্রে গরিব-অসহায় কার্ডধারী পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০’কেজি করে চাল দেওয়া হচ্ছে। উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির বিক্রয় কেন্দ্রটি পরিদর্শন করতে দেখা যায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অহিদুল ইসলাম বলেন, উপজেলায় মোট ১০ হাজার ২২৪টি পরিবারের মাঝে স্বল্প মূল্যের চাল বিক্রয় করা হচ্ছে। তিনি আরও বলেন, যেকোন অনিয়ম রোধে প্রতিটি পয়েন্টে ট্যাগ অফিসার নিয়োজিত আছেন। পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকেও প্রতিটি বিক্রয় কেন্দ্র পরিদর্শন করছি।