• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে দৌড়ঝাঁপ; ‘ত্যাগীদের মূল্যায়নের’ আশ্বাস নেতাদের বিশ্ব ডাক দিবসে সিংগাইরে সাহরাইল ডাকঘরের বেহাল দশা, ঝুঁকিপূর্ণ টিনের ঘরে কার্যক্রম বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী লালমনিরহাটের আউলিয়ারহাট কাজী নিজামিয়া আলিম মাদরাসা ও হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন রাজধানীর শাহজাহানপুর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ, থানায় জিডি নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন, মাদক-জুয়াসহ অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পুলিশ সুপারের নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষক গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক করিম মাহমুদ লিমন নির্বাচিত

পাঁচবিবির সারিকা জাতীয় মঞ্চে নাচতে চায়

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ সারিকা ইসলাম ক্লাসিক্যাল নৃত্যে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এবার ডাক পেয়েছে জয়পুরহাট জেলার হয়ে রাজশাহী বিভাগে। তার স্বপ্ন জাতীয় মঞ্চে নিজের নৈপুণ্য প্রদর্শন করা।

সারিকা উপজেলার আওলাই ইউনিয়নের বয়ড়া ছাতিনালী গ্রামের মোঃ মেরাজুল ইসলামের মেয়ে। বাবা-মা ও পরিবারের উৎসাহেই তার এতদূর আসা। সারিকা বলেন, বাবা-মা ও পরিবারের উৎসাহেই আমি এতদূর আসতে পেরেছি। আমি স্বপ্ন দেখি একদিন জাতীয় মঞ্চে নিজের নৈপুণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠত্ব অর্জন করে নিজের এলাকা ও আমার প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবো। এজন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।”

তার শ্রেণি শিক্ষক বলেন, সারিকা পড়ালেখায় যেমন ভালো, নৃত্যেও তেমনি পারদর্শী। তার প্রতিভা প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছে, এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক আনন্দিত।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী বলেন, “সারিকা যদিও একটু চঞ্চল স্বভাবের মেয়ে, কিন্তু পড়ালেখায় খুব মেধাবী এবং নিয়মিত স্কুলে আসে। আমরা তার সফলতায় আনন্দিত ও গর্বিত। সে আরও অনেক দূর এগিয়ে যাক, আমরা সবাই তার জন্য দোয়া করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd