• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণার পাহাড়ি জনগোষ্ঠীর জীবন: প্রতিদিনের সংগ্রাম, অনিশ্চিত ভবিষ্যৎ পূর্বধলায় তিন দিনব্যাপী শ্যামাপূজা, থাকছে প্রসাদ বিতরণ ও আরতি প্রতিযোগিতা থানচিতে আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা পর্যটক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে জোরদার পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং মাদকদ্রব্য আটক শেরপুর জেলা প্রশাসনের মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত জনসেবার মানোন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে নিন্দার ঝড় গোমস্তাপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মার্মা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং মাদকদ্রব্য আটক

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় উন্নত মানের মোবাইল ডিসপ্লে ও গাঁজা উদ্ধার করেছে। তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের অধীনে পাটগ্রাম উপজেলার পঁয়ষট্টিবাড়ী বিওপি ৩০ অক্টোবর রাতে বিজিবি টহলদল সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪৬৭ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করে। এছাড়াও ভোরে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানিপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৫০ বোতল ভারতীয় মদ আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য- ২৮,৯৪,৫০০/- (আঠাশ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত) টাকা।
লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) বলেন, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd