মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় মাইটিভির ফুলবাড়ী প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) কে শিক্ষক সাজেদুল ইসলাম সাজু কর্তৃক প্রাণনাশের হুমকি দেওয়ায় ফুলবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাইটিভির প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) প্রকৃত ঘটনা তুলে ধরে বিচারের দাবি জানান। তিনি বলেন, আলাদীপুর ইউনিয়নের বারাইহাট গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে চোরাইকৃত বাইসাইকেলসহ চোরকে পুলিশ উদ্ধার করে। এ বিষয়ে গত ১৯/১১/২০২৬ ইং তারিখে বিকেল ৩টায় প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকের উপর ক্ষিপ্ত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দেখে নেওয়ার হুমকি দেন। এই ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলন শেষে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী উপজেলা মাইটিভির প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) ফুলবাড়ী থানায় ২৪/১১/২০২৬ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন।