• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

জেসমিন আক্তার মনি, রংপুর জেলা প্রতিনিধি:

বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের পর জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়।

এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

২০০৮ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সব সংকট কাটিয়ে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজিসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ড. ফেরদৌস রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd