• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: কীটনাশক বিক্রেতাসহ ৩ জন গ্রেপ্তার সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন লালমনিরহাট-১ আসনের জিপিএ-৫ প্রাপ্ত ৪১ মেধাবী শিক্ষার্থীর সংসদ ভবন পরিদর্শনের সুযোগ

বিনধারা বালিকা বিদ্যালয় পরিদর্শনে ডিসি

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় হঠাৎ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অনুপ্রেরণা দেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অধিক সময় মোবাইল ফোনে সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগী হতে হবে। মরণ ফাঁদ মাদকের দিকে ধাবিত না হয়ে স্কুল ছুটির পর বিকেল বেলা খেলার মাঠে খেলাধুলা করার পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ে উপস্থিত হলে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানায়।

এসময় জেলা প্রশাসকের সফরসঙ্গী ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হঠাৎ বিদ্যালয়ে উপস্থিতি, দিকনির্দেশনামূলক উপদেশ ও শিক্ষামূলক পরামর্শে শিক্ষক-শিক্ষার্থীরা খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd