• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে ইউএনও ও অ্যাসিল্যান্ডের সাথে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোয়াইনঘাটে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সিংড়ায় জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ২ লালমনিরহাটে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বিদ্যমান স্কুল ফিডিং অব্যাহত রেখে বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মোটরসাইকেল আটক ‎সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন কবিতাঃ বেকারত্বের যন্ত্রণা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় প্রাচীন পাথরের বাটি উপহার দিলেন শিক্ষার্থী চৈতি

সড়ক দুর্ঘটনায় নয়, পরিকল্পিত হত্যা — সিলেটে সংবাদ সম্মেলনে নিহত রাকিবের বাবা

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

মুফিজুর রহমান নাহিদ, সিলেট:
২০১৯ সালের ৬ জুলাই ছেলে ইফরান খান রাকিবের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাবা দিল মোহাম্মদ খান। ছেলের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধবার দুপুরে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে দিল মোহাম্মদ খান অভিযোগ করেন, ২০১৯ সালের ৬ জুলাই তাঁর ছেলের মৃত্যুর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করা হলেও এটি প্রকৃতপক্ষে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাঁর পরিবার ন্যায়বিচার পায়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রমাণ সংগ্রহ করেছেন। এসব তথ্য-প্রমাণ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরে তদন্তকাজে সহযোগিতার চেষ্টা করেছেন। কিন্তু তাঁর অভিযোগ, সংগৃহীত তথ্য-প্রমাণ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি।

দিল মোহাম্মদ খান আরও অভিযোগ করেন, ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকায় সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। ক্ষমতা ও প্রভাবের কারণে ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য এখনো আড়ালেই রয়ে গেছে বলে দাবি তাঁর।

একজন অসহায় বাবার আকুতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে ছেলের মৃত্যুর বিচার পাওয়ার আশায় অপেক্ষা করছেন। তাঁর একমাত্র চাওয়া, সংগৃহীত তথ্য-প্রমাণ যাচাই করে ঘটনাটির পুনরায় নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। একই সঙ্গে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তি বা মহলের প্রভাব যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একজন বাবা হিসেবে তিনি তাঁর সন্তানের মৃত্যুর প্রকৃত রহস্য জানতে চান এবং রাষ্ট্রের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd