• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অসহায় মানুষের পাশে জুলকার নাঈম কবির, মানবতার সেবায় ‘বহরা ইউনিয়ন মানবিক টিম’ ১২০ সদস্য বিশিষ্ট এনসিপি’র আহবায়ক কমিটি অনুমোদন সভাপতি -সবুজ, সদস্য সচিব- রিজভী ​কাঁঠালিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য জামাল সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি লোহাগাড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা, সম্প্রীতির বন্ধন বজায় রাখার আহবান খুলনার দুই পুলিশ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তার বদলি-পদায়ন শেরপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে বিভাগীয় কমিশনার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোণার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, (নেত্রকোনা) জেলা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব মালামাল প্রকাশ্য নিলামে ১৭ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের নেতৃত্বে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ করা মালামাল প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর শহরের স্টেশন রোডে যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত করা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে কয়েক দফায় ফুটপাত থেকে অবৈধ দোকান সরিয়ে দেওয়া এবং দোকানিদের সতর্ক করা হয়েছিল। এ ছাড়া কয়েকজনকে জরিমানাও করা হয়। তবে এরপরও ফুটপাত দখল করে দোকান বসানো বন্ধ না হওয়ায় শনিবার পুনরায় অভিযান চালিয়ে কয়েকটি দোকানের মালামাল জব্দ করে প্রশাসন।
মোহনগঞ্জ পৌরসভা কার্যালয়ের নিলামসংক্রান্ত তালিকা অনুযায়ী, জব্দ করা মালামালের মধ্যে ছিল পান-সুপারির ডালি, বিভিন্ন ধরনের ঝুড়ি, প্লাস্টিকের র‍্যাক ও চেয়ার, শিশুদের খাট ও টেবিল, বালতি, ট্রে, মাদুরসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকসামগ্রী। এসব মালামাল প্রকাশ্য নিলামে মোট ১৭ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়।
নিলামে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd