মো. আকরাম হোসেন রতন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় সনাতন ধর্মাবলম্বী ১০০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩২৬-এর সংসদ সদস্য মানসুরা আলম।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে পূর্বধলা সর্বজনীন কেন্দ্রীয় পূজামন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি তরুণ কুমার রায়। সভা সঞ্চালনা করেন পূর্বধলা সর্বজনীন কেন্দ্রীয় পূজামন্দিরের সহসভাপতি দীপক রঞ্জন সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মানসুরা আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. ফখরুল হাসান।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার ভাদুড়ী এবং পূর্বধলা সর্বজনীন কেন্দ্রীয় পূজামন্দিরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি অমিত দাস ও সাধারণ সম্পাদক কাজল সরকার, পূর্বধলা সর্বজনীন কেন্দ্রীয় পূজামন্দিরের সভাপতি সঞ্জিত চন্দ্র কর, যুবদল নেতা বিকাশ চন্দ্র ঘোষ, ছাত্রদল নেতা কামরুজ্জামান জেকি, জাতীয়তাবাদী যুবদল, পূর্বধলা উপজেলা শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, সোলেমান কবির পাপ্পু ও ইমতিয়াজ সজিব।
এ ছাড়া পূজা উদযাপন পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উৎপল সেনগুপ্ত, লিটন সাহা ও ডা. বাদল চন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীজন।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে ১০০টি শাড়ি বিতরণ করা হয়।