• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে সিলেটের বিশ্বনাথের সামিউলের প্রথম শ্রেণিতে মাষ্টার ডিগ্রি লাভ

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাজ্যের ইউনির্ভাসিটি অব ব্রার্ডফোড থেকে ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্সসহ প্রথম শ্রেণীতে মাষ্টার ডিগ্রী সম্পন্ন করছেন মোহাম্মদ সামিউল হোসাইন। ছোটবেলা থেকে প্রখর মেধাবী বাংলাদেশী বংশোদ্ভুত বিশ্বনাথী বাবা-মায়ের সন্তান সামিউল এই সাফল্য পেয়েছেন। কাঙ্খিত স্বপ্ন পুরণ করে পুরো পরিবারসহ নিজেকে করেছেন আলোকিত। মোহাম্মদ সামিউল হোসাইন ১৫ জুলাই পিতা আবুল হোসাইনকে সাথে নিয়ে ইউনির্ভাসিটি থেকে গ্রহন করেন ডিগ্রী। মোহাম্মদ সামিউল হোসেন বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের মরহুম আলহাজ্ব তোতা মিয়া মেম্বারের নাতি ও যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইনের জৈষ্ঠ পুত্র। মোহাম্মদ সামিউল হোসাইন বলেন, পড়ালেখা করতে গিয়ে আমাকে সবচেয়ে বেশী সহযোগিতা করেছেন বাবা-মা, শিক্ষক/শিক্ষিকারা। সবার অনুপ্রেরণায় আজ আমি এতদূর এগিয়ে এসেছি। আমি সবার দোয়া চাই যেন ভবিষ্যতে পরিবারও বাংলাদেশের মানুষের জন্য আরো গৌবরপূর্ণ সাফল্য বয়ে নিয়ে আসতে পারি। ছেলের কৃতিত্বপূর্ণ ফলাফলে আবুল হোসাইন বলেন, নিয়মিত পড়ালেখা করে সামিউল হোসাইন আজ উচ্চতর ডিগ্রি অর্জন করায় পরিবারসহ সবাই খুশি। মহান রবের প্রতি অশেষ শোকরিয়া আদায় করছি। আল্লাহ তায়ালা যেন সব সময় আমার ছেলেকে ভাল রাখেন আমি দেশ-বিদেশের সবার কাছে দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd