সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়ের সভাপত্বিতে লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন হয়েছে। রবিবার ৬ সেপ্টেম্বর শহীদ কনস্টেবল গিয়াস উদ্দিন ড্রিলশেড স্হানে এই সভার আয়োজন করা হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় উল্লেখযোগ্য কাজের জন্য বিশেষ পুরস্কার ও সাজা, ওয়ারেন্ট তামিল করার জন্য বিভিন্ন অফিসারদের পুরস্কৃত করা হয়। এছাড়াও ০২ (দুই) জন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল), জনাব মোহাঃ আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল), জনাব মোঃ শামসুল আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব এহসানুল হক, মেডিকেল অফিসার, ডাঃ ফাতেমাতুজ জোহরা, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন),রায়পুর থানার ইনচার্জ নিজাম উদ্দিন ,সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্হিত ছিলেন।