লালমনিরহাট প্রতিনিধি:
“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”—এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে
দিবসটি উপলক্ষে সকালে শহরের মিশন মোড় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দীপঙ্কর রায়, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তুলতে সাদাছড়ি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। তাঁদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাচলের সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যথাযথ সহযোগিতা ও সহায়ক পরিবেশ পেলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
এ সময় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।