ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মো. নাজমুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫ মিনিটে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার গ্রামের মাইনুল সরদারের আমবাগানের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল হক উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোস্তফার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই জেনারুল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় নাজমুল হককে গ্রেপ্তারের পর তাঁর হেফাজত থেকে ১০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে। পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।