• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ

লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন

Reporter Name / ১০৫ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নির্মল পাল,বাগেরহাট:

বিদ্যুৎ সংকট নাকি অব্যবস্থাপনার খেলা—এই প্রশ্ন এখন বাগেরহাটবাসীর মুখে মুখে। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। দিন-রাত মিলিয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎহীনতায় নাকাল জনসাধারণ। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে চরমভাবে।

স্থানীয়দের অভিযোগ, দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এটি শুধু সাময়িক অসুবিধা নয়, বরং এক ধরনের মানবিক সংকটে রূপ নিয়েছে। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, চাকরিজীবীরা তাদের দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন, আর ব্যবসায়ীরা প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন।

এদিকে বিদ্যুৎ না থাকায় পানির সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে দৈনন্দিন জীবনযাত্রার মৌলিক সেবাগুলো একে একে ভেঙে পড়ছে। অনেক এলাকায় ইতোমধ্যেই পানির তীব্র সংকট দেখা দিয়েছে, যা জনভোগান্তিকে আরও বাড়িয়ে তুলেছে।

সাধারণ মানুষের প্রশ্ন—এই পরিস্থিতির শেষ কোথায়? দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের দাবি, অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় জনজীবনে নেমে আসা এই দুর্ভোগ দীর্ঘস্থায়ী সংকটে পরিণত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd