মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর, শুক্রবার বিকালে উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি আবসার মেম্বার পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে উপজেলার আমিরাবাদ চৌধুরী প্লাজা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সেলিম উদ্দীন খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, উপজেলা যুবদলের সংগঠক সোহরাব উদ্দীন আবু হেনা, যুবদল নেতা এম এস শিহাব, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, যুবদল নেতা ফয়সাল, শাহজাহান, সালেহ নুর, দেলোয়ার, তৌহিদ, মনজুর, আবু সুফিয়ান, আবছার, শওকত, এহেসান, রুবেল, আরফাত, মিনহাজ ও নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
নেতাকর্মীরা যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।