মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ অক্টোবর বিকেলে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক ইসফাক উদ্দিন চৌধুরী ইভুর নেতৃত্বে লোহাগাড়া পুরান থানা আসহাব উদ্দিন চৌধুরীর বাড়ীর সামনে থেকে র্যালী শুরু হয়ে বটতলী চৌধুরী প্লাজা গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সাবেক আহবায়ক কমিটি সদস্য ইসফাক উদ্দিন চৌধুরী ইভু।
এ সময় আরো বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা যুবদলের নেতা মোঃ দিদারুল আলম, মোঃ ফোরকানুল হক, মোঃ গিয়াস উদ্দিন, লিয়াকত হোসেন, রিফাত উদ্দিন চৌধুরী, শহিদুল্লাহ সাগর, শাওকাত হোসেন শওকত, ডাঃ জাবেদ হোসেন, সাইফুল ইসলাম, মোঃ এনায়াত উল্লাহ, কলিমুল্লাহ জিসান, আনোয়ার হোসেন, মোহাম্মদ শোয়াইব, এনাম, মোমিন, মোহাম্মদ আলম ও নবী হোসেন প্রমুখ।
এ বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম ও দলকে শক্তিশালী করাসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।