• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক

লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী শহরে AXIS 10 সিন্ডিকেটের প্রথম আবাসন প্রকল্প ‘AXIS TOWER’-এর অফিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের বটতলী স্টেশনে অবস্থিত আইস পার্কের গ্র্যান্ড ফ্লোরে এ অফিসের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট উদ্যোক্তারা জানান, AXIS 10 সিন্ডিকেটের প্রথম উদ্যোগ হিসেবে আবাসন প্রকল্পটির কার্যক্রম এগিয়ে নেওয়া এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে অফিসটি চালু করা হয়েছে।

উদ্যোক্তা ডিরেক্টর আবদুল ওয়াহেদ জানান, পারস্পরিক আস্থা, স্বচ্ছতা, সততা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে AXIS TOWER-এর যাত্রা শুরু হয়েছে। পরিকল্পিত আবাসন উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, AXIS TOWER একটি ১৩ তলা ভবন নির্মাণের উদ্যোগ, যা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) অনুমোদিত বলে দাবি করেছেন উদ্যোক্তারা।

প্রকল্পের ঘোষিত তথ্য অনুযায়ী, প্রতি ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৯৯ হাজার টাকা। একটি সম্পূর্ণ ফ্লোর একসঙ্গে কেনার ক্ষেত্রে প্রতি ফ্ল্যাটের মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা। ফ্ল্যাট বুকিংয়ের প্রাথমিক অর্থ ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

উদ্যোক্তারা বলেন, শুধু ভবন নির্মাণ নয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে একটি পরিকল্পিত আবাসন উদ্যোগ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। প্রকল্পের অনুমোদন, ফ্ল্যাটের আয়তন ও মূল্য পরিশোধের বিস্তারিত জানতে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা।

সিন্ডিকেটের সদস্যরা হলেন- শাহাব উদ্দিন, ফখরুল ইসলাম, আবদুল ওয়াহেদ, আবদুল জব্বার, দিদারুল আলম, নুরুল ওয়াহাব চৌধুরী, জাহেদুল ইসলাম, মোরশেদুল আলম, মোহাম্মদ বাপ্পি ও কচির উদ্দিন।

অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd