• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময় সভা সিংড়ায় মাছের পুকুরে বিষ, সর্বস্বান্ত চাষি কবিতাঃ তুমি তো চলেই যাবে তালামীযের রানীগঞ্জ ইউনিয়ন শাখা’র কাউন্সিল ও অভিষেক সম্পন্ন ৯ মাসের অনাথ শিশু থেকে বিএ পাস সমাজসেবক, মেম্বার পদে লড়ছেন হারাধন সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন দৈনিক ভয়েজ অব টাইগারের সাংবাদিকরা খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময় সভা

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আবু সাইদ, স্টাফ রিপোর্টার:
২৩৯ পূজামণ্ডপে উৎসব, নিরাপত্তায় থাকবে ৭৫০ পুলিশ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।
সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এ বছর নারায়ণগঞ্জ জেলায় মোট ২৩৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রতিমা তৈরির কাজ চলমান রয়েছে।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজামণ্ডপগুলোতে জেনারেটর, সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছর দুর্গাপূজায় নারায়ণগঞ্জ জেলায় প্রায় ৭০০ পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন। এ বছর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে প্রায় ৭৫০ জন পুলিশ সদস্য সাদা পোশাক ও ইউনিফর্মে দায়িত্ব পালন করবেন।
দুর্গাপূজার সময় চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ টহল দল মাঠে থাকবে। পাশাপাশি প্রতিমা তৈরির সময় এবং প্রতিমা মণ্ডপে স্থানান্তরের সময় মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সভায় জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা বা আশঙ্কার তথ্য পাওয়া যায়নি। তবে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd