• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের চেক বিতরণ প্রধানমন্ত্রীর হাত থেকে চেক নিলেন আলমগীর হোসেন হালিশহরে ঈদে আজম স্বাগত সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে কেএমপির তৎপরতা, খুলনায় ৫ জন আটক পটিয়ায় ১৩ বছরের অপহৃত, লামার কিশোরী উদ্ধার বহরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিন আলম রিপনকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ রাণীশংকৈলে গভীর রাতে মাদকবিরোধী অভিযান, তিন মাদকসেবীর কারাদণ্ড কবিতাঃ সেই দিনগুলি কই? রক্তসৈনিক শেরপুরের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

শেরপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, সার্বিক কল্যাণ এবং শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার, শেরপুরের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা। অনুষ্ঠানের শুরুতে ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’র উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীর হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

পরে শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত করা, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্লেসের প্রধান শিক্ষক মুহাম্মদ হামিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও প্লেসের পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন আক্তার। এ সময় প্লেসের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd