• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় ভেজাল ও কম পরিমাপে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কবিতাঃ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান গোয়াইনঘাটে নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনে উপজেলা প্রশাসন’র অভিযান: পুড়িয়ে ধ্বংস বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি গঠনঃ মাসুম সভাপতি – জিল্লুর সাঃ সম্পাদক গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউপি: প্যানেল দ্বন্দ্বে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ভোগান্তিতে হাজার হাজার মানুষ ডোমারে নিজ ঘর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড পুনর্গঠনের দাবি ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

শেরপুর সরকারি পলিটেকনিকের নবনিযুক্ত অধ্যক্ষকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নবনিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব নিজামউদ্দিন স্যারকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। নতুন অধ্যক্ষকে বরণ করে নিতে শিক্ষকদের এ সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণ ও সার্বিক পরিবেশ নিয়ে আন্তরিকতা ও প্রত্যাশার কথা উঠে আসে।

রবিবার (২৩ আগস্ট) ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষকরা নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় শিক্ষকরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। নবনিযুক্ত অধ্যক্ষকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সুন্দর ও কার্যকর একাডেমিক পরিবেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় শিক্ষকরা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য প্রশাসন ও শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়ন, নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা উন্নয়ন এবং একটি সুন্দর ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে আরও এগিয়ে নিতে নবনিযুক্ত অধ্যক্ষের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

নবনিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব নিজামউদ্দিন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তার দায়িত্বকালীন সময়ে শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সুন্দরভাবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd