• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা

সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা জেলা প্রতিনিধি:
সাঁথিয়ায় সমাজসেবা অধিদপ্তরের সেবাবঞ্চিত দুইজন প্রতিবন্ধী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর হস্তক্ষেপে ভাতা কার্ডের আওতায় আসলেন।

জানা গেছে, পাবনার সাঁথিয়ায় সমাজসেবা অধিদপ্তরের সরকারি সেবা থেকে বঞ্চিত দুই প্রতিবন্ধী শিরোনামে (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ্’র নজরে আসায় তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ উপজেলা সমাজসেবা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরবর্তীতে উপজেলা সমাজসেবা অফিসার পৌরসভাধীন কোনাবাড়িয়া গ্রামের বাক প্রতিবন্ধী সাইদুল বিশ্বাস ও মটকা গ্রামের আমজাদ আলীকে বাড়িতে মাঠকর্মী দিয়ে অফিসে ডেকে নিয়ে আসেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর)

বাক প্রতিবন্ধী সাইদুল বিশ্বাসকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিবন্ধী পরিচয়পত্র তুলে দেয়া হয়।

অপরদিকে ধোপাদহ ইউনিয়নের মটকা গ্রামের (শারীরিক) প্রতিবন্ধী আমজাদ আলীর ৬/৭ বছর পূর্বে তার ভাতা হয়েছে এমনটা জানান সমাজসেবা কর্মকর্তা। তবে আমজাদ আলী নিজেই সাংবাদিকদের জানান, তাকে ভাতা কার্ড এবং টাকা প্রাপ্তির খবর জানানো হয়নি। এদিকে সমাজসেবা কর্মকর্তা জানান ভাতার টাকা তার ছেলের মোবাইল নম্বরে যায়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ্’র হস্তক্ষেপে বাক প্রতিবন্ধী সাইদুল বিশ্বাস ভাতা কার্ডের আওতায় আসেন ও অপরদিকে শারীরিক প্রতিবন্ধী আমজাদ আলী ৬/৭ বছর পর জানতে পারেন প্রতিবন্ধী ভাতা কার্ডের আওতায় আছেন। ভাতার আওতায় আসায় প্রতিবন্ধী পরিবার দুটির সদস্যরা সাঁথিয়ার সন্তান সাইয়েদ আব্দুল্লাহ্’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd