• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

বাবা ও স্বামী পরিত্যক্তা অসহায় সীমা। বৃদ্ধা মাকে নিয়ে অতি কষ্টে চলে তার সংসার। বড় বোনের কাছ থেকে চেয়ে নেওয়া একটি পুরনো সেলাই মেশিনের আয় দিয়েই কোনোমতে চলতো মা-মেয়ের সংসার জীবন। এমন হৃদয়বিদারক খবরটি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়।

এমন একটা খবর নজরে আসে সিনিয়র সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী আহমেদ হোসাইন ছানুর। খবরটি দেখে অসহায় মা-মেয়ের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি। সাংবাদিক ছানু আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, মানবাধিকার সুরক্ষা ও আইন সহায়তা কেন্দ্রের পরিচালক, জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।

মানবিক সাংবাদিক ছানু নিজ উদ্যোগে একটি নতুন সেলাই মেশিন ক্রয় করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সীমার ঠিকানায় পাঠিয়ে দেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস পাঁচবিবি শাখার পরিচালক মোঃ আইয়ুব হোসেন সীমার হাতে সেলাই মেশিনটি তুলে দেন। নতুন সেলাই মেশিন পেয়ে আনন্দে আত্মহারা অসহায় সীমা। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে আলো মিডিয়া গ্রুপের কর্ণধার সিনিয়র সাংবাদিক আহমেদ হোসাইন ছানুর জন্য প্রাণভরে দোয়া করেন।

সীমার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার মুন্সীপাড়া এলাকায়। তার এই মানবিক সহায়তায় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সাংবাদিক ছানু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd