• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

সিংগাইরে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন, এমপি মঈনুল ইসলাম খান

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় সংসদ অধিবেশন কয়েকদিন মুলতবি থাকায় মানিকগঞ্জ-২ এর সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত সিংগাইরে নিজ এলাকায় অবস্থানকালে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন। একই সাথে সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে স্বল্প নোটিশে উপজেলা পরিষদ আসেন এবং সকল কর্মকর্তাদের খোঁজ খবর নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্বল্প পরিসরে আয়োজিত দুঃস্থ, হতদরিদ্র, অসহায় ১৫ টি পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত মানবিক সহায়তা শুকনা খাবার বিতরণ করেন। এছাড়াও একজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এতে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার (পপি), সহকারী কমিশনার (ভূমি)মো.হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd