• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফকিরহাটের মৌভোগ বসতবাড়িতে আগুন নেভাতে এসে একজনের মৃত্যু সিংগাইরে মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪ গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ

সিংগাইরে মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে গাঁজা(মাদক) বিক্রির সময় বিশা মোল্লা (৬০) নামের এক ব্যক্তি আটক করেছেন স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টার সময় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল আমিন কবির।
দন্ডপ্রাপ্ত বিশা মোল্লা উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির গ্রামের বোরহান মোল্লার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,বুধবার সন্ধ্যায় উপজেলার জায়গীর বাজারে নির্মানাধীন ব্রীজের ওপর গাঁজা বিক্রির সময় স্থানীয় লোকজন বিশাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে সিংগাইর থানার এসআই মো.রেজাউল করিম-১ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
পরবর্তীতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল আমিন কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd