• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে দৌড়ঝাঁপ; ‘ত্যাগীদের মূল্যায়নের’ আশ্বাস নেতাদের বিশ্ব ডাক দিবসে সিংগাইরে সাহরাইল ডাকঘরের বেহাল দশা, ঝুঁকিপূর্ণ টিনের ঘরে কার্যক্রম বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী লালমনিরহাটের আউলিয়ারহাট কাজী নিজামিয়া আলিম মাদরাসা ও হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন রাজধানীর শাহজাহানপুর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ, থানায় জিডি নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন, মাদক-জুয়াসহ অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পুলিশ সুপারের নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষক গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক করিম মাহমুদ লিমন নির্বাচিত

সিংড়ায় বোয়ালিয়া বাজারে গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে তিনি এই গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন চায়ের দোকানে সাধারণ মানুষ, পুরুষ-মহিলা ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ তার নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আমি নির্বাচিত হলে সুকাশ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের বেকার যুবক ও নারীদের আত্মকর্মসংস্থানের জন্য মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, গবাদিপশু পালন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেব।”

তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ন্যায়সংগত ও হয়রানিমুক্ত নাগরিক সেবা, সামাজিক বিরোধ নিষ্পত্তি, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd