• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পাটগ্রামে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করায় গোডাউন সিলগালা ​সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৪ বোতল নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তার ২ নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য বন্ধ, দুর্ভোগে সেলবরষ ইউনিয়নের ১১৫৫ পরিবার লোহাগাড়ার ৯ ইউপিতে বিএনপির প্রার্থী বাছাইয়ের সভা শেষ, শিগগিরই ভাগ্য নির্ধারণ মনোনয়ন প্রত্যাশীদের রাণীশংকৈলে মাদকবিরোধী সমাবেশ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইউএনও ইশরাত জাহানের রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ পুরাতন বাইসাইকেলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কবিতা : রাত জাগা পাখি

​সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৪ বোতল নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তার ২

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে নতুন মোড়কে সাজানো ৭৪ বোতল বিক্রয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেয়ারডিল ও উইনসেরেক্স উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, পিপিএম ও এসআই মফিজুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
​গত শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্য সানারপাড় এলাকায় জনৈক প্রয়াত আব্দুল আওয়াল ভূঁইয়ার বাড়িতে পরিচালনা করা হয় এ অভিযান। এ সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁদের হেফাজতে থাকা ৩০ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল উইনসেরেক্সসহ মোট ৭৪ বোতল নিষিদ্ধ তরল মাদক জব্দ করা হয়।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রূপগঞ্জ থানার বরপা এলাকার মৃত খোদা বক্সের ছেলে ইকবাল খাঁ (৫০) এবং মধ্য সানারপাড় এলাকার মৃত আব্দুল আওয়াল ভূঁইয়ার ছেলে খবির ভূঁইয়া (৩৬)। গ্রেপ্তার ইকবাল খাঁ উক্ত বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
​জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd