• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ বৃহস্পতিবার ০৮-১০-২৬ ইং প্রকাশিত প্রিন্ট সংখ্যা সিংড়ায় বোয়ালিয়া বাজারে গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধায় বিজিবির মাদক ও আতশবাজি উদ্ধার কলামিস্ট ও লেখক আলহাজ্ব মোহাম্মদ আকবর হোসেনের কন্যা সাবিহা তাসলিম নীতির শুভ বিবাহ সম্পন্ন পাঁচবিবির সারিকা জাতীয় মঞ্চে নাচতে চায় ঠাকুরগাঁও ডিবি সদস্যদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু সরাইল শহীদ মিনার থেকে অরুয়াইল সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনগন

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদান

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে যারা ২০২৪ সালে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, পিপিএম ২১ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, পিপিএম বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং ছোটদের প্রতি স্নেহশীল হতে হবে। খারাপ ও দুষ্ট প্রকৃতির বন্ধুদের সঙ্গ পরিহার করতে হবে।

তিনি আরও বলেন, মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে মূল্যবান সময় নষ্ট করা যাবে না। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। পাশাপাশি জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অনুযায়ী নিজেকে যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd