• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে খুনি মিজানের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে পীরে কামিল হযরত হানিফ শাহ (রহ.) মাজারের খাদেম শাহ আলম হত্যা মামলার মূল অভিযুক্ত মিজানুর রহমান মিজান ও তার সহযোগিদের ফাঁসির দাবিতে আজ রবিবার বিকেলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি সড়কের ধলিপাড়া পিছের মুখে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধলিপাড়া (মাঝপাড়া) গ্রামের মুরব্বী লাল মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা যুবদলের সদস্য শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য খছরুজামান খছরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমসেরপুর গ্রামের মুরব্বী মানিক মিয়া, ধলিপাড়া গ্রামের মুরব্বী চেরাগ আলী, ধলিপাড়া মাঝপাড়া গ্রামের মুরব্বী আছদ্দর আলী। এসময় এলাকার মুরব্বীয়ান ও বিপুল সংখ্যক যুবকেরা উপস্থিত ছিলেন। মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তারা, সরকার ও প্রশাসনের কাছে খুনি মিজান ও তার সহযোগীদের বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসি দাবি করেন এলাকাবাসী। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রামাপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে মিজানুর রহমানের কুড়ালের কুপে নিহত হন খাজাঞ্চি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মৃত: ছিফত আলীর পুত্র শাহ আলম। শাহ আলম হত্যাকান্ডে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন নিহতের ভাই শাহজাহান আহমদ। যার মামলা নং ১২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd