• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
“পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ” এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ আর সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে দেশের প্রথম জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ পহেলা বৈশাখ মঙ্গলবার দুপুরে একুশে টিভি সুনামগঞ্জ জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জিত কুমার চন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ, জিটিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, মাইটিভি’র জেলা প্রতিনিধি আবু হানিফ, এসএ টিভি’র জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক নূর উদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, গ্লোবাল টিভি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর, সাংবাদিক ইফতিয়াজ সুমন, বদরুল হাসান, সালমান আহমদ, শাওন রায়, লিমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের সর্ব প্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টিভি। একুশে টিভি নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সকলের আস্থার প্রতিক হয়ে উঠেছে। এ সময় একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর সফলতা কামনা করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd