জগন্নাথপুর প্রতিনিধি:
২২ আগস্ট ২০২৬ শনিবার, পৌরসভার আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার ৬ টি উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে।
অংশগ্রহণ করা প্রতিষ্ঠান সমূহ হলো:- জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়,সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়,আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ও মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়।
শুরু থেকেই টান টান উত্তেজনায় পক্ষে, বিপক্ষে নানা যুক্তিতে বিচারকদের বিস্মিত করে তুলে শিক্ষার্থীরা।
শেষ পর্যন্ত মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয় এবং রানারআপ হয় আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় সেরা বক্তা হিসাবে নির্বাচিত হয়েছেন আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা বেগম।
বিতর্ক আয়োজনের বিষয়ে সংগঠনের সভাপতি মাওলানা হুমায়ুন কবির বলেন সাম্প্রতিক সময়ে জগন্নাথপুরের উচ্চ বিদ্যালয় গুলোর তুলনামূলক অসন্তোষজনক ফলাফল আসায় শিক্ষার্থীদের স্পিরিট ও মনোবল বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে সংগঠনটি।এবং সামনে শিক্ষার্থীদের নিয়ে আরও কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।