• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

গোয়াইনঘাটে ৮৭ লক্ষ টাকায় রাস্তা সংস্কারে অনিয়ম দুই মাস যেতে না যেতেই বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
গোয়াইনঘাটে হাকুর বাজার – মানিকগঞ্জ রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সংস্কারের দুই মাস যেতে না যেতে উঠে যাচ্ছে সড়কের পিচ ও পাথর। কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে খানা খন্দের। সংস্কার কাজে নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহার করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাসহ সচেতন মহল ও পথচারীরা। একই সঙ্গে অনিয়ম দুর্নীতি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এলজিইডি সূত্রে জানা গেছে, ৮৭ লাখ টাকা বরাদ্দে সড়ক সংস্কার কাজটি দেওয়া দেওয়া হয় আরিফ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ওই প্রতিষ্ঠানটি সড়ক সংস্কারে অত্যন্ত নিম্নমানের পিচ ও পাথর ব্যবহার করেছে। পাথরের সঙ্গে কম পরিমাণ বিটুমিন ব্যবহার করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী জমির উদ্দিন বলেন,আমরা শুরু থেকে প্রতিবাদ করে আসছি কিন্তু কে শুনে কার কথা। নিম্ন মানের সামগ্রী দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাপক অনিয়ম-দুর্নীতির মধ্য দিয়ে কাজ শেষ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সংস্কার কাজে নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে পরিমাণে কম ব্যবহার করা হয়েছে পিচ ও পাথর। এ কারণে পাথর উঠে যাচ্ছে, অনেক জায়গায় দেবে গেছে। গাড়ির চাকার ঘর্ষণে উঠে যাচ্ছে পাথর। এছাড়া হাত বা পা দিয়ে ঘষা দিলে বা চাপ দিলে পাথর উঠে যাচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, হাকুর বাজার – মানিকগঞ্জ রাস্তার যেসব জায়গায় সংস্কার করা হয়েছে। ওই সব স্থানে আবার গর্তের সৃষ্টি হয়েছে। সংস্কার হওয়া সকল স্থানের কার্পেটিংয়ের পাথর উঠে গেছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন, আমি দেখেছি রাস্তার বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গেছে।যেসব জায়গার কার্পেটিং উঠে গেছে সেসব জায়গায় পূণরায় কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখনও চূড়ান্ত বিল দেওয়া হয়নি। ইস্টিমিট অনুয়ায়ী পরিপূর্ণ কাজ না হলে চূড়ান্ত বিল দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd