• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয় পাটগ্রাম-হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু, মাদক ও মালামাল আটক, ২ চোরাকারবারি গ্রেপ্তার ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণের মৃত্যু

জলঢাকা টেংগনমারী বাজারে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারী বাজারে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় টেংগনমারী দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি ওছিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি নাজমুল আলম বলেন, “সাধারণত মফস্বল এলাকার একটি থানায় দ্বিতীয় কোনো ট্রাফিক পুলিশ বক্স কিংবা অতিরিক্ত ট্রাফিক পুলিশ দেওয়া হয় না। অনেক প্রচেষ্টার মাধ্যমে টেংগনমারীতে ট্রাফিক পুলিশ আনার ব্যবস্থা করা হয়েছে। এখন এলাকাবাসী ও ব্যবসায়ীরা আন্তরিকভাবে সহযোগিতা করলে ট্রাফিক পুলিশ সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। এতে বাজার এলাকায় যানজট ও বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ কামরুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমির মনোয়ার হোসেন বাবু এবং টেংগনমারী দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহসভাপতি রবিউল ইসলাম।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ট্রাফিক পুলিশ বক্স চালুর মাধ্যমে টেংগনমারী বাজারে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে, যানজট কমবে এবং পথচারীদের নিরাপদ চলাচল আরও নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd