• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অজয় নন্দ টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা নারী আটক স্বাস্থ্যখাতে মানসম্মত চিকিৎসা নিশ্চিতে বান্দরবানে ছাত্রজনতার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সিংড়ায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা সাতক্ষীরা থেকে আগত শিল্পমনাদের পদচারণায় মুখর খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা সিরাজগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোয়াইনঘাটে বিরোধে পতিত পড়ে আছে ২৫ বিঘা কৃষিজমি

জগন্নাথপুরে নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ আরো ২

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

কলি বেগম, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো ২ জন নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা কবিন্দ্র দেবনাথ তার পুরান বাড়ি ছেড়ে স্থানীয় মইয়ার হাওরে গিয়ে নতুন বাড়ি বানিয়ে বসবাস করছেন। গত ৩১ জুলাই রাতে কবিন্দ্র দেবনাথের নতুন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে তাদের পুরান বাড়ির লোকজন গিয়ে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে রাত প্রায় ৩ টার দিকে ২টি ছোট নৌকা যোগে ১৭ জন মানুষ নতুন বাড়ি থেকে পুরান বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেন। এর মধ্যে ৭ জনের নৌকাটি নিরাপদে পৌছালেও ১০ জনের নৌকাটি পথে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাতে থাকা ৬ জন তরুণ পানিতে সাঁতার কেেেট পাড়ে উঠে আসলেও বয়স্ক ৪ জন আসতে পারেননি। ইতোমধ্যেই তারা পানিতে ডুবে তলিয়ে যান। তারা হলেন, পূর্ব ভবানীপুর গ্রামের সত্যেন্দ্র দেবনাথ (৬৫), অরুন দেবনাথ (৪৫), তার ভাই অধীর দেবনাথ (৩৫) ও হেমেন্দ্র দেবনাথ (৩৪)। এ ঘটনায় রাত থেকেই গ্রামের লোকজন অন্যন্য নৌকা যোগে গিয়ে তাদের উদ্ধার তৎপরতা চালালেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
অবশেষে নৌকা ডুবির ঘটনার খবর পেয়ে ১ আগস্ট শনিবার সকাল থেকে জগন্নাথপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি বাহিনীর সাথে স্থানীয় লোকজন দিন ব্যাপী উদ্ধার অভিযান চালান। অভিযানে দুপুরের দিকে অরুন দেবনাথ ও বিকেলে সত্যেন্দ্র দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হলেও অধীর দেবনাথ ও হেমেন্দ্র দেবনাথ এখনো নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী রজত বাবুসহ স্থানীয়রা নিশ্চিত করেছেন। বাকি ২ জনের মৃতদেহ উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd