• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
স্বপ্ন বুনে স্বাবলম্বিতার পথে: হস্তশিল্পে নারী উদ্যোক্তা তপতী দেবনাথ ছবির মাঝখানের বক্তব্য রাখছেন এম এ করিম ইবনে মছব্বির ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ে, মতির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় অভিযোগ বরানগরে লরির ধাক্কায় ঝরল দুই শিশুর প্রাণ, আহত বাবা; বি.টি. রোডে তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রীে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ আরো ২ ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী: বছরের শেষেই পাইলট প্রকল্পের আশা রংপুর জেলা স্টেডিয়ামে কর্মরত সাংবাদিকদের জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ, ২-২ গোলে ড্র ডিমলায় শিক্ষা, যোগাযোগ ও মানবিক সহায়তার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয়

বরানগরে লরির ধাক্কায় ঝরল দুই শিশুর প্রাণ, আহত বাবা; বি.টি. রোডে তীব্র ক্ষোভ

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে:
শনিবার সকালে বরানগরের ব্যস্ত বি.টি. রোড রক্তে ভিজল। মল্লিক কলোনি সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী লরির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দুই নাবালকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাদের বাবা। এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে স্কুটিতে চেপে দুই ছেলেকে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। মল্লিক কলোনির কাছে বি.টি. রোডের উপর আচমকাই পিছন থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে তাদের স্কুটিতে। ধাক্কার তীব্রতায় স্কুটি থেকে ছিটকে পড়েন তিনজনই। ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই শিশু। মৃতদের বয়স ৫ বছর ও ৭ বছর। তারা বরানগর ডানলপ খালসা স্কুলের ছাত্র ছিল। রক্তাক্ত অবস্থায় শিশুদের বাবাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হয় অতিরিক্ত পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিধায়ক সজল ঘোষও। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রশাসনের গাফিলতিকেই দায়ী করলেন স্থানীয়রা:-
এই দুর্ঘটনার জন্য সরাসরি প্রশাসন ও প্রোমোটারদের গাফিলতিকে দায়ী করেছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, বি.টি. রোডের উপর যত্রতত্র প্রোমোটারদের পাথর-বালি ফেলে রাখার কারণে যানবাহনগুলিকে বারবার লেন পরিবর্তন করতে হয়। ফলেই ঘটে এই দুর্ঘটনা।

পাশাপাশি তাদের আরও অভিযোগ, রাস্তার ধারে থাকা ট্রাফিক সিগন্যালটি গাছের ডালপালার আড়ালে থাকায় বেশিরভাগ গাড়ি চালকই তা দেখতে পান না। বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাস্তা থেকে সমস্ত নির্মাণ সামগ্রী সরাতে হবে এবং সিগন্যালটিকে দৃশ্যমান স্থানে স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনও মায়ের কোল খালি না হয়।

হেলমেট পরার বার্তা এলাকাবাসীর:-
এলাকাবাসীরা পথচলতি মানুষ, স্কুটি-বাইক আরোহী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তাদের কথায়, “আমরা প্রায়ই দেখি স্কুটি বা বাইক চালানোর সময় মাথায় হেলমেট থাকে না। আজ যদি হেলমেট থাকত, তাহলে হয়তো দুটি প্রাণ বেঁচে যেত। তাই সকলের কাছে অনুরোধ, রাস্তায় বেরোনোর সময় অবশ্যই হেলমেট পরুন।”

ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd