• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়ায়, মেজর (অব) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত গাজীপুরে শ্রমিক আন্দোলনে নতুন উত্তেজনা, দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের ফকিরহাটের মৌভোগ বসতবাড়িতে আগুন নেভাতে এসে একজনের মৃত্যু সিংগাইরে মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪

ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী: বছরের শেষেই পাইলট প্রকল্পের আশা

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোটার, নীলফামারী

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের প্রস্তুতি এগিয়ে চলছে। কারিগরি কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং তা পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের উপায় খোঁজা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরের শেষ দিকে অন্তত পাইলট প্রকল্পের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি শুরু হবে।
শনিবার (১ আগস্ট) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার বুড়িতিস্তা সেচ প্রকল্প এবং তিস্তা নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ অঞ্চলের উন্নয়ন ও নদী ব্যবস্থাপনায় মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনের সময় দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বুড়িতিস্তা সেচ প্রকল্পের বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিলতা নিয়েও আলোচনা করেন তিনি। ১৯৬৭ সালে শুরু হওয়া এ প্রকল্পের প্রায় ১৩০ কোটি টাকার পুনর্খনন কাজ নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য পক্ষের সঙ্গে বৈঠক করে মামলা প্রত্যাহারসহ সব জটিলতার সমাধানে উদ্যোগ নেওয়া হবে, যাতে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা যায়।
এদিকে ডিমলার ঝুনাগাছ চাপানী এলাকায় তিস্তার ভয়াবহ ভাঙন সরেজমিনে দেখে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার নির্দেশ দেন।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো কোনো মানুষের বসতভিটা বা কৃষিজমি যেন নদীগর্ভে বিলীন না হয়। এ জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd