• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোঃ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা কবিতা: গোলমরিচের ঝাল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাউনিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অতিবৃষ্টিতে পূর্বধলায় জনজীবন স্থবির, চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা জগন্নাথপুরে এবি পার্টির আলোচনা সভা: জুলাই সনদ ও গণভোটের দাবি ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ সিংগাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্তে ১জনের মৃত্যু সিংড়ায় জামায়াতের গণমিছিল-সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জগন্নাথপুরে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ হরিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনব্যাপী আয়োজিত শাখা ছাত্র শিবিরের জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হওয়া নেতৃবৃন্দের ছবি অপসারণের দাবিতে আপত্তি জানিয়ে ছাত্রদল বাধা দেয়।
একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করলে লাঠিসোটা নিয়ে পাল্টা ধাওয়া দেয় শিবিরের নেতাকর্মীরা। এ সময় বেরোবি শাখা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান সেক্রেটারি ইমরান খান সৌরভ, শিবির সমর্থিত প্যানেলের ব্রাকসুর জিএস পদপ্রার্থী মেহেদী হাসান, বাইতুল মাল সম্পাদক বাইজিদ শিকদার, মুরসালিন এবং ছাত্রদল নেতা আশিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বেরোবি শিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে আমরা একটি প্রোগ্রাম আয়োজন করেছি। এখানকার একটি ব্যানার নিয়ে ছাত্রদল আপত্তি করে, তারা প্রশাসনকে না জানিয়ে কর্মসূচি ভণ্ডল করতে আসে এবং আমাদের ওপর আক্রমণ করে। সবকিছু সমাধান করার চেষ্টা করছি, কিন্তু যদি অপ্রীতিকর কোনো কিছু ঘটে তার দায় ছাত্রদলকে নিতে হবে।

ছাত্রদলের শাখা সভাপতি মো. ইয়ামিন ইসলাম বলেন, ছাত্র শিবিরের কর্মসূচিতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়েত নেতাদের ছবি সংবলিত একটি ব্যানার টাঙানো হয়। ছাত্রদলের নেতাকর্মীরা সেই ব্যানার সরানোর দাবি জানালে শিবিরের পক্ষ থেকে হামলা করা হয়।

এ বিষয়ে বেরোবি প্রক্টর প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, ছাত্রশিবিরের কর্মসূচিতে একটি ব্যানার নিয়ে আপত্তি তোলে ছাত্রদল, এই ঘটনা নিয়েই মূলত বাকবিতণ্ডা হয়। তিনি আশঙ্কা করে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উস্কানিতে এ ধরনের ঘটনা ঘটছে। আমরা উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শ‌ওকাত আলী বলেন, আজকে যে ঘটনা ঘটেছে এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং বিশেষ করে যারা আহত হয়েছেন প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে এ ধরনের কোন অশুভ শক্তি ভিতরে ঢুকে এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। আমরা সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি ‌। আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে সবকিছু দেখব এবং যারাই চিহ্নিত হোক না কেন তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd