• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর লোহাগাড়া স্টার সুপার মার্কেটে বিবি আনা শপের শুভ উদ্বোধন নরসিংদীতে একদিনে নানা ঘটনা: বাল্যবিবাহ বন্ধ, প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, হত্যা, মানববন্ধন ও সড়ক দুর্ঘটনা জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে শাহবাগে মানববন্ধন দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল তুহিন হত্যার এক বছরেও মেলেনি বিচার, অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের তীব্র দাবি পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও আধুনিক পূর্বধলা সদর ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাখাওয়াত হোসেন খাঁন পলাশের

সিলেটের বিশ্বনাথে ফেইক ফেসবুক একাউন্টে কুৎসা রটনার অভিযোগে থানায় জিডি

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা একাউন্ট থেকে ‘শিফন মিয়া’ নামের এক ব্যক্তির ছবি’সহ তথ্য সংগ্রহ করে ‘বিশ্বনাথী দালাল’ নামের একটি ফেইক একাউন্ট তৈরী করে কুৎসা রটনা ও বিভিন্ন খারাপ মন্তব্য এবং নানান ধরণের লেখালেখির অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে। বুধবার (৫ আগষ্ট) রাতে বিশ্বনাথ থানায় জিডিটি দায়ের করেন শিফন মিয়া। জিডি নং ২৩৮ (তাং ৫.০৮.২৬ইং)। বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের মনোফর আলীর পুত্র শিফন মিয়া তার জিডিতে উল্লেখ করেছেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা ‘শিফন মিয়া’ নামের একাউন্ট থেকে তার ছবি’সহ তথ্য সংগ্রহ করে ‘বিশ্বনাথী দালাল’ নামের একটি ফেইক একাউন্ট তৈরী করে কুৎসা রটনা ও বিভিন্ন খারাপ মন্তব্য এবং নানান ধরণের লেখালেখি করতে থাকে। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্নের শিকার হচ্ছেন। সেই অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ‘বিশ্বনাথী দালাল’ নামের সেই ফেইক একাউন্ট ব্যবহার করে তার (শিফন) বা তার পরিবারের ক্ষতি সাধন করতে পারে। আর এজন্য তিনি (শিফন) ভবিষ্যৎ নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন। এব্যাপারে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়েরের সত্যতা স্বীকার করে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd