• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর লোহাগাড়া স্টার সুপার মার্কেটে বিবি আনা শপের শুভ উদ্বোধন নরসিংদীতে একদিনে নানা ঘটনা: বাল্যবিবাহ বন্ধ, প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, হত্যা, মানববন্ধন ও সড়ক দুর্ঘটনা জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে শাহবাগে মানববন্ধন দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল তুহিন হত্যার এক বছরেও মেলেনি বিচার, অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের তীব্র দাবি পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও আধুনিক পূর্বধলা সদর ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাখাওয়াত হোসেন খাঁন পলাশের

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। ৫ আগস্ট বুধবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা জামায়াত ও এবি পার্টিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক ভাবে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণসহ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনসহ প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এছাড়া জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের নেতৃত্বে বৃষ্টি উপক্ষো করে গণমিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
এদিকে-পৃথক ভাবে জগন্নাথপুর উপজেলা এবি পার্টির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এস. এম শাহীন আলমের সভাপতিত্বে ও আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক মু. আলী আছগর ইমন, হাজী আনোয়ার হোসেন, বাবুল দাস, জেলা মহিলা সম্পাদক মোছা. জান্নাতুল ফেরদৌস, দেলোয়ার হোসাইন, আব্দাল মিয়া, হেলাল আহমেদ, মুজিবুর রহমান ও কামাল মিয়া প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, জাকির হুসাইন, আফরোজ আলী, সুজন মিয়া, মুনিম আহমদ, আমেনা বেগম, রুবিনা বেগমসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় বক্তারা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, বিলম্ব না করে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার কার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। অন্যতায় যেকোনো পরিস্থিতির জন্য মাশুল দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd