• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিরোধীদের কণ্ঠে এখন শেখ হাসিনার ভাষা- রংপুরে মির্জা ফখরুল সিলেটের বিশ্বনাথে দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের সৌজন্য সাক্ষাৎ নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, ড্রেজার জব্দ সিংড়ায় যুবককে লাঠি-বাটাম দিয়ে পেটানোর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নেত্রকোণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) ২০২৬ অনুষ্ঠিত কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচনে সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল নির্বাচিত আগামী মৌসুম থেকেই মিঠা পানিতে, মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে- কৃষি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী

নওগাঁয় মানাপের নাট্য প্রদর্শনী

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা বাজার প্রাঙ্গণে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে ‘পালাবদল’ নাটকটি মঞ্চস্থ করা হয়।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নাটকের মাধ্যমে মানুষের মধ্যে মানবাধিকার, সামাজিক সচেতনতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বদলগাছীর কোলা বাজারে আয়োজন করা হয় এ নাট্য প্রদর্শনীর।

‘পালাবদল’ নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অসীম কুমার মহন্ত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তম সরকার। নাটকটিতে অভিনয় করেন সূবল চন্দ্র মণ্ডল, আব্দুল হাই সিদ্দিকী সিটু, নাজমা বেগম মিনা, নূরে আলম, অপু কুমার বর্মন, রনি কুমার মহন্ত, মেহেদী হাসান নাহিদ, মোকলেছুর রহমান, রেজাউল করিম ও হুমায়ুন কবির সোহেল।

নাট্য প্রদর্শনীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ছাড়াও মানাপের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এস এম শহিদুল আলম, নুরুজ্জামান বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকার বলেন, “মানাপ নওগাঁ ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে সচেতনতামূলক নাট্য প্রদর্শনীর মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে কাজ করে আসছে। পাশাপাশি বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে সংগঠনটি।”

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নাটকের মাধ্যমে কাজ করে যাচ্ছে মানাপ। নাটক এমন একটি শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে খুব সহজেই মানুষের কাছে পৌঁছে সামাজিক বার্তা তুলে ধরা সম্ভব।”

তিনি আরও বলেন, মানুষের অধিকার ও সামাজিক সচেতনতা তৈরির এ কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতার জন্য খান ফাউন্ডেশন ও আপোস, নওগাঁ-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নাট্য প্রদর্শনী ঘিরে কোলা বাজার এলাকায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। নাটকের বিভিন্ন চরিত্র ও সংলাপের মাধ্যমে মানবাধিকার, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরা হয়। উপস্থিত দর্শকরা মনোযোগ সহকারে নাটকটি উপভোগ করেন এবং আয়োজকদের এমন সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd