• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ে শূন্য পাস, ২৪ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ওসি আমানের নেতৃত্বে এএসআই জ্যোতিষের পরিকল্পনায় রাণীশংকৈল ৬৫ পিস ইয়াবাসহ বাসেদ আটক রূপসায় যুবদল কর্মী ফখরুলকে গুলি করে হত্যা, থানায় মামলা দায়ের: চরম আতঙ্ক, অধরা ঘাতকরা ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সচেতনামুলক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান টঙ্গীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় পাস করেনি কেউ খুলনায় আদালত চত্বরে সোনালী ব্যাংকের নতুন এটিএম/সিআরএম বুথ উদ্বোধন

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

৯০-এর দশকের তুখোড় ছাত্রনেতা, দৈনিক সিলেটের সমাচারের চেয়ারম্যান ও দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি ,মানব চাহিদা পত্রিকার ইউকে ব্যুরো চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের দিরাইয়ের কৃতি সন্তান, সিনিয়র সাংবাদিক হারুন মিয়া।

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত হারুন মিয়া দিরাইয়ের গণমাধ্যম অঙ্গনে একটি পরিচিত নাম। ৯০-এর দশকে তিনি ছিলেন তুখোড় ছাত্রনেতা। ছাত্রজীবন থেকেই নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে পরবর্তীতে সাংবাদিকতা ও গণমাধ্যমকে পেশা হিসেবে বেছে নেন।

বর্তমানে তিনি দৈনিক সিলেটের সমাচার-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

সাংবাদিক হারুন মিয়া যুক্তরাজ্যস্হ দিরাই প্রবাসীদের সর্ববৃহৎ চ্যারেটি রেজিস্ট্যাড সামাজিক সংগঠন “দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন,ইউকের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এবং যুক্তরাজ্যস্হ প্রবাসীদের মানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন “দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও গণমাধ্যমের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে মানব চাহিদা পত্রিকার ইউকে ব্যুরো চিফের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় দিরাইসহ সুনামগঞ্জের সাংবাদিক মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে হারুন মিয়া যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন, সাফল্য, সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি দেশের সঙ্গে প্রবাসের যোগাযোগ ও সম্পর্কের বিভিন্ন বিষয় বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরবেন।
নতুন দায়িত্বে দায়িত্বশীল সাংবাদিকতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানব চাহিদা পত্রিকার পাঠকদের জন্য ইউকে থেকে গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য তুলে ধরবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd