• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ সাময়িক বরখাস্ত হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৬১ পূজা মন্ডবে বিজিবি মোতায়েন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৩৯, মোট আক্রান্ত ২ হাজার ৬৮০ পাঁচবিবিতে দুর্গাপূজার উপহার দিলেন ছাত্রদল নেতা শামীম চাঁপাইনবাবগঞ্জে (এসআরবি)র অভিযানে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ উপদেষ্টা আবু কাউসারকে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

পশ্চিমবঙ্গের বাদুড়িয়ায় ‘এখন বঙ্গদেশ’ পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভা

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট:
গত ১৫ই আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতার দিন উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের আগাপুর-যদুরহাটির বেগম রোকেয়া গার্লস একাডেমির সভাকক্ষে মনিরুল ইসলাম সম্পাদিত “এখন বঙ্গদেশ” পত্রিকার ১১তম বর্ষের ঈদ সংখ্যা প্রকাশিত হলো। উক্ত পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোস্তাফা আব্দুল কাইয়ুম, প্রধান অতিথি ছিলেন অর্চনা দে বিশ্বাস, বিশেষ অতিথি মনিরুল ইসলাম তপন মহাশয়।
৮০তম স্বাধীনতা দিবসের তাৎপর্য, কবিকণ্ঠে কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে কবি কাজল দত্ত, মহম্মদ সফিকুল ইসলাম, মুসাফির জনাব, জাকির হোসেন, জাসমিন সুলতানা, সরবত আলি মণ্ডল, সাইদুর রহমান, মাকফুর রহমান, মোঃ রেজাউল মন্ডল, আরিশা মণ্ডল (শিশু শিল্পী), আলি ফজর আল জামান, আলমগীর রাহমান, সুজাউদ্দিন মন্ডল বাপ্পা, এম. আলাউদ্দিন খান, রজিবুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ। এ বছর বেগম রোকেয়া স্মৃতি পুরস্কারে ভূষিত করেন অর্চনা দে বিশ্বাস মহাশয়াকে। উপস্থিত সকলকে ব্যাজ, মেমেন্টো ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন তুহিনা হক। নৃত্যে অংশগ্রহণ করেন বেগম রোকেয়া গার্লস অ্যাকাডেমির ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পত্রিকা সম্পাদক মনিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd