• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিল কাব স্কাউটরা শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৮০ সেবাপ্রার্থীর মধ্যে আর্থিক সহায়তা পেলেন ১৫১ জন হালুয়াঘাটে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা হালুয়াঘাটে আন্তর্জাতিক মানের ফিশ প্রসেসিং জোন স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন মাধবপুরে প্রবাসীর বাড়িতে পরপর দুই দিন চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান নিয়ে দুঃখ প্রকাশ করল জবি প্রশাসন ব্রিটিশের দেড়শো বছরের রেল ব্রীজের সংস্কার হরষপুর রেলওয়ে স্টেশনে HSRS-এর ১৮ দফা কর্মসূচি বাস্তবায়ন নেত্রকোনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ সুস্থ্য ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই-রোকন উদ্দিন বাবুল এমপি

পশ্চিমবঙ্গের বাদুড়িয়ায় ‘এখন বঙ্গদেশ’ পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভা

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট:
গত ১৫ই আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতার দিন উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের আগাপুর-যদুরহাটির বেগম রোকেয়া গার্লস একাডেমির সভাকক্ষে মনিরুল ইসলাম সম্পাদিত “এখন বঙ্গদেশ” পত্রিকার ১১তম বর্ষের ঈদ সংখ্যা প্রকাশিত হলো। উক্ত পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোস্তাফা আব্দুল কাইয়ুম, প্রধান অতিথি ছিলেন অর্চনা দে বিশ্বাস, বিশেষ অতিথি মনিরুল ইসলাম তপন মহাশয়।
৮০তম স্বাধীনতা দিবসের তাৎপর্য, কবিকণ্ঠে কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে কবি কাজল দত্ত, মহম্মদ সফিকুল ইসলাম, মুসাফির জনাব, জাকির হোসেন, জাসমিন সুলতানা, সরবত আলি মণ্ডল, সাইদুর রহমান, মাকফুর রহমান, মোঃ রেজাউল মন্ডল, আরিশা মণ্ডল (শিশু শিল্পী), আলি ফজর আল জামান, আলমগীর রাহমান, সুজাউদ্দিন মন্ডল বাপ্পা, এম. আলাউদ্দিন খান, রজিবুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ। এ বছর বেগম রোকেয়া স্মৃতি পুরস্কারে ভূষিত করেন অর্চনা দে বিশ্বাস মহাশয়াকে। উপস্থিত সকলকে ব্যাজ, মেমেন্টো ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন তুহিনা হক। নৃত্যে অংশগ্রহণ করেন বেগম রোকেয়া গার্লস অ্যাকাডেমির ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পত্রিকা সম্পাদক মনিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd