• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় ভেজাল ও কম পরিমাপে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কবিতাঃ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান গোয়াইনঘাটে নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনে উপজেলা প্রশাসন’র অভিযান: পুড়িয়ে ধ্বংস বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি গঠনঃ মাসুম সভাপতি – জিল্লুর সাঃ সম্পাদক গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউপি: প্যানেল দ্বন্দ্বে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ভোগান্তিতে হাজার হাজার মানুষ ডোমারে নিজ ঘর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড পুনর্গঠনের দাবি ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাঙ্গামাটি পার্বত্য জেলার থানার ইনচার্জদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

রাঙ্গামাটি পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দের সাথে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২৪ই আগষ্ট দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় ডিআইজি রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ়, স্থিতিশীল ও জনবান্ধব রাখতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা, মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণ, অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার এবং জনসাধারণের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে জনবান্ধব পুলিশিং আরও বেগবান করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এসময় উল্লেখযোগ্য কাজের জন্য বিশেষ পুরস্কার ও সাজা, ওয়ারেন্ট তামিল করার জন্য বিভিন্ন অফিসারদের সম্মননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
বিশেষ আইন-শৃঙ্খলা সংক্রান্ত অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মোঃ নুরুল আমিন সহ রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd