• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধ: আপন দুই ভাইয়ের দ্বারা হামলার শিকার মাদ্রাসা শিক্ষক মাটির টানে, উদ্ভাবনের শক্তিতে: শেরপুরে ২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু কুমার হাজংয়ের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ লোহাগাড়ার মোস্তফা মার্কেটের সামনে ময়লার পাহাড়, দেখার যেন কেউ নেই? পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি কর্তৃক ভারতীয় মদ এবং গরু আটক চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে গাঁজা নিয়ে নারীসহ দুজন আটক বিভাগীয় নেতা ওবায়দুর রহমান চন্দনের সঙ্গে আব্দুর রব বুলুর মতবিনিময় ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ৭৪৫ জন কবির মধ্যে ৫ম স্থান অর্জন, ‘শূন্যায়ন’ বইয়ে প্রকাশিত বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের কবিতা কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি

লোহাগাড়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্কুলশিক্ষক গুরুতর আহত

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৩৫) নামে ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ ঘটনা ঘটে।

আহত নজরুল ইসলাম লোহাগাড়া সদর ইউনিয়নের উকিলের পাড়ার আবদুল গণির ছেলে। তিনি ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় টিউশনি করানোর জন্য যাওয়ার পথে শহীদ মেজর নাজমুল হক সড়কে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহতের ভাই নাজিম উদ্দিন জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার ভাইয়ের শরীরের পাঁচ স্থানে গুরুতর জখম হয়েছে। ঘটনার খবর শুনে তাদের মা অজ্ঞান হয়ে পড়েন। বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd