• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মফস্বল সাংবাদিকদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ চান তানু, রাষ্ট্রপতির কণ্ঠে এলো ঐক্যের আহ্বান জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু সিংগাইরে ইয়াবাসহ ১ মাদককারবারি আটক রাজাপুরে ৩ সন্তান নিয়ে ভাঙা খুপরি ঘরে দিনমজুর পরিবারের মানবেতর জীবন নরসিংদী সদর উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা জাহান মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা রাণীশংকৈলে সরকারি সড়ক দখলমুক্ত করলেন এসিল্যান্ড মজিবুর রহমান সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা গভীর রাতে পুলিশের হানা, রাণীশংকৈলে ১ লাখ ৬৮ হাজার টাকার মাদকসহ গ্রেফতার ১

সন্তানদেরকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে – ড. মুজিবুর রহমান

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক, বিশ্বনাথের কৃতি সন্তান ড. মুজিবুর রহমান বলেছেন, আমাদের সন্তানদেরকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারণ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিতে দক্ষ না হলে টিকে থাকা সম্ভব নয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম ভিশন হচ্ছে দেশের এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা।

গতকাল ৪ সেপ্টেম্বর, শুক্রবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের উদ্যোগে সংগঠনের সদস্য এবং তাদের সন্তানদের মধ্যে ‘শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সর্বমোট ১৪ জন সাংবাদিক ও তাদের সন্তানদেরকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকার নগদ বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুজিবুর রহমান বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে ও আর্তমানবতার সেবায় গৃহীত মহতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই অগ্রযাত্রায় শামিল হওয়ার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ শানুর আলী মামুন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোঃ জামাল উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েলফেয়ার ফান্ডের ট্রেজার তজম্মুল আলী রাজু। আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মাওলানা শহীদুর রহমান। সভায় ওয়েল ফেয়ার ফান্ডের সদ্য প্রয়াত গোল্ডেন মেম্বার ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করা হয়।

প্রধান অতিথি ড. মুজিবুর রহমানকে সংগঠনের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও গোল্ডেন মেম্বারশীপ সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত বছর ৫০ লাখ টাকার মূলধন টার্গেট করে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণে এবং বিশ্বনাথে আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ড গঠনের যাত্রা শুরু হয়। মাত্র ১৩ দিনের আপিলে ৫১ লাখ ২১ হাজার টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়। ইতিমধ্যে প্রতিশ্রুতির প্রায় এক তৃতীয়াংশ অর্থ ফান্ডের নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা হয়েছে। সেই মূলধনের মুনাফার ৮০ শতাংশ অর্থ দিয়ে প্রথমবারের মতো এই শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd