সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় (বালুর মাঠ) এ প্রতিমা বিসর্জনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সদর সার্কেল চাতক চাকমা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, ওসি তদন্ত মোহাম্মদ আরিফ উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, সাবেক সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক বাবু বিমল বণিক, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু দাস, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি দাস, বলাই এষ, বিধান দাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা কৃষ্ণ তালুকদার সবুজসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবে জেলা শহরসহ ১২টি উপজেলায় মোট ৪৪৪টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়।
পুরো জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছিল এবং ভক্তরা নির্বিঘ্নে প্রতিটি পূজামণ্ডপে পরিবার-পরিজন নিয়ে এসে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পুরো জেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্প্রীতির এই জেলা সুনামগঞ্জের মানুষ আবারও দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সর্বস্তরের জনসাধারণ।