• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডিবেটার্স ফোরাম চুনতির বিশেষ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা ‘আইনের অধীনে জামিন’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত ‘ডিসেম্বরে শেখ হাসিনা দেশে এলেও আন্দোলন দমানো যাবে না’ — এটিএম আজহারুল ইসলাম ডিমলায় চেয়ারম্যান পদপ্রার্থী সুজন আটক, মুক্তির দাবিতে বিক্ষোভ সাহিত্যাঙ্গনে নতুন আলো কুষ্টিয়ার লেখিকা নিশাত রহমান নিশি হাতীবান্ধা সীমান্তে ১০ কেজি গাঁজা ও ২৯৫ বোতল মাদকদ্রব্য উদ্ধার পাঁচবিবিতে ব্রীজে লাইটপোস্ট না থাকায় আতঙ্কে পারাপার তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, ৫ ঘণ্টায় গ্রেফতার ৭ পূর্বধলায় সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

নীলফামারীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সুস্থ জীবনের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও সুষম পুষ্টির গুরুত্ব তুলে ধরে নীলফামারীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১ অক্টোবর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজার বারটান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ছাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল ও নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ ধরনের সেমিনার পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টি ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিগুণসমৃদ্ধ শাকসবজি ও ফলমূলের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd