• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
“বীর রেমিট্যান্স যোদ্ধা” আলহাজ্ব মুর্শেদুল ইসলামকে সংবর্ধনা দিল সোনালী লাইফ সফল তরুণ উদ্যোক্তা হিসেবে মোহাম্মদ তারেককে সংবর্ধনা দিল সোনালী লাইফ নেত্রকোনায় মাদক ও ইভটিজিংবিরোধী সেমিনার, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অতীতের স্থবিরতা পেরিয়ে জাবরহাটে দৃশ্যমান উন্নয়ন: সফল চেয়ারম্যান জিয়ার বিকল্প দেখছেন না জনগণ খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডিবির হাতে আটক, ৩ দিনের রিমান্ডে দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত নীলফামারীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

ডিমলায় গাছের গায়ে ‘আল্লাহ’ নামের মতো আকৃতি, দেখতে মানুষের ভিড়

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

​মোস্তাহার আলম লেবু, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

​নীলফামারীর ডিমলায় কয়েকটি কাঁঠালগাছের মূল গায়ে অস্বাভাবিক কিছু আকৃতির দাগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সেখানে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। গাছের গায়ে থাকা এসব দাগ দেখতে অনেকটা আরবি ‘আল্লাহ’ শব্দের ক্যালিগ্রাফির মতো হওয়ায় এই চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​স্থানীয়দের ভাষ্য, ডিমলা উপজেলার সরদারহাটের প্রায় ১০০ গজ দক্ষিণে একটি গোডাউনের পাশে থাকা কয়েকটি কাঁঠালগাছের মূল গায়ে এসব আকৃতি দেখা যায়। প্রথমে বিষয়টি কয়েকজনের নজরে আসে। পরে খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ একনজর দেখতে সেখানে ভিড় জমাতে থাকেন।

​স্থানীয় কয়েকজনের দাবি, গাছের গায়ে থাকা আকৃতিগুলো দেখতে স্পষ্টভাবে ‘আল্লাহ’ নামের মতো মনে হচ্ছে। তারা এটিকে আল্লাহর নিদর্শন বলে মনে করছেন।

​এ বিষয়ে উপজেলা প্রশিক্ষক, আনসার ও ভিডিপি মো. মনিরুজ্জামান বলেন, গাছের গায়ে এমন আকৃতি দেখা যাওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। বিষয়টি দেখতে অনেক মানুষ সেখানে আসছেন। আইনশৃঙ্খলার বিঘ্ন যাতে না ঘটে, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

​তবে গাছের গায়ে থাকা এসব দাগ কীভাবে তৈরি হয়েছে বা এর প্রকৃত কারণ কী, তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিশেষজ্ঞ পরীক্ষা বা বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ছাড়া এটিকে অলৌকিক ঘটনা বা ধর্মীয় নিদর্শন হিসেবে নিশ্চিত করার সুযোগ নেই বলে সচেতন মহল মনে করছেন।

​এদিকে বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ায় গাছগুলো দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে সেখানে ছুটে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd