• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চট্রগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, করিম মাহমুদ লিমন বর্ণমালা একাডেমিক কেয়ারের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডিবেটার্স ফোরাম চুনতির বিশেষ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা ‘আইনের অধীনে জামিন’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত ‘ডিসেম্বরে শেখ হাসিনা দেশে এলেও আন্দোলন দমানো যাবে না’ — এটিএম আজহারুল ইসলাম ডিমলায় চেয়ারম্যান পদপ্রার্থী সুজন আটক, মুক্তির দাবিতে বিক্ষোভ সাহিত্যাঙ্গনে নতুন আলো কুষ্টিয়ার লেখিকা নিশাত রহমান নিশি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, করিম মাহমুদ লিমন

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গোয়াইনঘাট প্রতিনিধি:
‎সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন দৈনিক এদিন ও দৈনিক কাজির বাজার পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন)। সাধারণ সম্পাদক পদে তাঁর বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে ২০২৪-২০২৬ মেয়াদেও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি।
‎
‎প্রেসক্লাব নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন উপলক্ষে গত ১ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমনের একমাত্র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ পদে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। আগামী ৯ অক্টোবর প্রেসক্লাবের অন্যান্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সাধারণ সম্পাদক পদে কে এম লিমনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।

প্রেসক্লাবের একাধিক সদস্য ও প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে কে এম লিমন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ভূমিকা রেখেছেন। প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতেও তিনি কাজ করেছেন বলে জানান তাঁরা।
‎
‎সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠিতভাবে কাজ করা এবং সহকর্মীদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার কারণে এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তাঁর বিপরীতে কেউ প্রার্থী হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‎বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার বিষয়ে এক প্রতিক্রিয়ায় কে এম লিমন প্রেসক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা আমাকে পুনরায় বিশ্বাস ও আস্থার জায়গায় রেখেছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য ক্লাবের সর্বস্তরের সদস্য এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।’
‎
‎তিনি আরও বলেন, সহকর্মীদের ভালোবাসা ও আস্থা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। গোয়াইনঘাট প্রেসক্লাবের মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে সংবাদকর্মী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
‎
‎এদিকে, কে এম লিমন টানা দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পথে থাকায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd